এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের মস্তিষ্কে অ’\স্ত্রো’\পচার সম্পন্ন

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল (Evercare Hospital)-এ চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস (Mirza Abbas)-এর মস্তিষ্কে অ’\স্ত্রো’\পচার সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম (Dr. Rafiqul Islam)। তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অ’\স্ত্রো’\পচার করার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী কিছুক্ষণ আগে তার অপারেশন সম্পন্ন হয়েছে।

ডা. রফিকুল ইসলাম বলেন, এর আগে সকালে তার সিটি স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে। বোর্ডের সদস্যরা পরিস্থিতি পর্যালোচনা করে অ’\স্ত্রো’\পচার করার সিদ্ধান্ত নেন। এ বিষয়ে পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মেডিকেল বোর্ডে দেশের খ্যাতনামা নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। বোর্ডে আছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা।

মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বলেও উল্লেখ করেন ডা. রফিকুল ইসলাম।

এর আগে এদিন জুমার নামাজের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) এভারকেয়ার হাসপাতালে আসেন। এ সময় মেডিকেল বোর্ডের পক্ষ থেকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বিষয়ে তাকে বিস্তারিত অবহিত করা হয়।