রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে গু’\লি করে বিপুল পরিমাণ অর্থ ছি’\নতাইয়ের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় গু’\লি’\বিদ্ধ হয়েছেন লোকমান (৪৫) নামের এক ব্যবসায়ী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে মতিঝিল (Motijheel) এলাকার শাপলা চত্বরে জনতা ব্যাংক (Janata Bank)-এর সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় লোকমানকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল (Mugda Medical College Hospital)-এ নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানা (Motijheel Police Station)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, প্রাথমিকভাবে জানা গেছে লোকমান মানি এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে জড়িত।
পুলিশের তথ্য অনুযায়ী, শাপলা চত্বর এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গু’\লি ছোড়ে। এরপর তার সঙ্গে থাকা একটি ব্যাগ ছি’\নতাই করে নিয়ে যায় তারা।
ওসি জানান, ছি’\নতাই হওয়া ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলায় লোকমানের হাতের কনুইয়ের নিচে একটি এবং পায়ের হাঁটুর নিচে দুটি গু’\লি লাগে।
ঘটনার পরপরই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান শুরু করেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং অন্যান্য আলামত পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং পরিকল্পিতভাবে ছি’\নতাইয়ের উদ্দেশ্যেই হামলাটি চালানো হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
