পরীমণির রহস্যজনক পোস্ট, ‘এরপর কোনো গ্যারান্টি নাই’

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ইস্যুতে প্রায়ই গণমাধ্যমের শিরোনামে থাকেন তিনি। সামাজিকমাধ্যমেও তাঁর সরব উপস্থিতি চোখে পড়ার মতো। এবারও তেমনই একটি পোস্ট ঘিরে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

বুধবার (১৯ আগস্ট) রাতে নিজের সামাজিকমাধ্যমে একটি রহস্যজনক পোস্ট দেন পরীমণি। সেখানে তিনি লেখেন, ‘মেজাজ গরম হওয়ার আগ পর্যন্ত আমি একজন ভালো মানুষ, এরপর কোনো গ‍্যারান্টি নাই।’

পরীমণির এমন মন্তব্য প্রকাশের পর তাঁর পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন অনুসারীরা। কেউ পোস্টটির অর্থ নিয়ে আলোচনা করেছেন, আবার কেউ জানতে চেয়েছেন, অভিনেত্রী ঠিক কী ইঙ্গিত করে এমন কথা লিখেছেন।

এদিকে পরীমণির ভক্তদের মধ্যেও শুরু হয়েছে নানা জল্পনা। তাঁর হঠাৎ এমন রহস্যজনক পোস্টের পেছনে কোনো বিশেষ ঘটনা রয়েছে কি না, তা নিয়েও সামাজিকমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে। তবে পোস্টটির মাধ্যমে পরীমণি ঠিক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে তিনি নিজে আর কোনো ব্যাখ্যা দেননি।