দূতাবাসের তত্ত্বাবধানে রাশিয়া থেকে দেশে ফিরছেন রাজন হোসেন

মস্কোয় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মিজানুর রহমান জানান, উদ্ধার-পরবর্তী পুরো প্রক্রিয়াটি দূতাবাসের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। রাজন হোসেনের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স শেষ করে তাকে ঢাকাগামী বিমানে তুলে দেওয়া হয়েছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, রাজন হোসেন ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আদ্দিস আবাবা হয়ে বাংলাদেশে পৌঁছাবেন। রোববার সকালে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।