রামেকে হামের উপসর্গে ৩০ শিশুর মৃ’\ত্যু, নিশ্চিত শনাক্ত মাত্র একজন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতলে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশুর মৃ’\ত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন (Dr. Sahida Yasmin)।

সোমবার (৩০ মার্চ) দুপুরে তিনি জানান, মারা যাওয়া শিশুদের মধ্যে পরীক্ষার মাধ্যমে মাত্র একজনের ক্ষেত্রে হাম নিশ্চিতভাবে শনাক্ত করা গেছে। বাকি শিশুদের ক্ষেত্রে উপসর্গ থাকলেও তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে তিনি আরও বলেন, হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। শিশুদের ক্ষেত্রে রোগটি দ্রুত জটিল আকার ধারণ করতে পারে, তাই প্রাথমিক পর্যায়েই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত শিশুদের বেশিরভাগই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল, যার কারণে চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতি নিয়ে চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।