ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গু’\লিতে মুরসালিন (২২) নামে এক যুবক নি’\হত হয়েছেন। শুক্রবার (৮ মে) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ধ্বজনগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নি’\হত মুরসালিন কসবার ধ্বজনগর বাতানবাড়ি এলাকার খেবজু মিয়ার ছেলে। তিনি স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, গভীর রাতে সীমান্ত এলাকায় গু’\লির শব্দ শোনার পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে মুরসালিনের নি’\হতের খবর নিশ্চিত হওয়া যায়।
কসবা (Kasba) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিমিউল ইসলাম যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

