শিবালয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে যাত্রীবাহী বাস, নি’\হত ১, আ’\হত অন্তত ৪০

মানিকগঞ্জের (Manikganj) শিবালয়ে (Shibalaya) ঢাকা-আরিচা মহাসড়কের (Dhaka-Aricha Highway) বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে সেলফি পরিবহণের (Selfie Paribahan) একটি যাত্রীবাহী বাস। এ দু’\র্ঘটনায় একজন নি’\হত হয়েছেন। আ’\হত হয়েছেন অন্তত ৪০ জন যাত্রী।

রোববার (১৯ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দু’\র্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সেলফি পরিবহণের বাসটি প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছানোর পর হঠাৎ বাসটির ব্রেক বিকল হয়ে যায়। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের দুটি সেতুর মাঝখানে থাকা খালে পড়ে যায়।

দু’\র্ঘটনায় ঘটনাস্থলেই মো. দেলোয়ার হোসেন (৫০) নামে এক যাত্রীর মৃ’\ত্যু হয়। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের বাসিন্দা ছিলেন।

এ ঘটনায় অন্তত ৪০ থেকে ৪৫ জন যাত্রী আ’\হত হন। দু’\র্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা এগিয়ে এসে তাদের বাস থেকে উদ্ধার করেন। পরে আ’\হত যাত্রীদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে (Monno Medical College Hospital) এবং মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে শিবালয় থানা পুলিশ, বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি এবং শিবালয় ফায়ার সার্ভিসের (Shibalaya Fire Service) একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারা স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, দু’\র্ঘটনার পর বাসটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।