যুক্তরাজ্যের ঘাঁটিতে মার্কিন বি–১ বোমারু বিমান, যুদ্ধ দীর্ঘ হলে সরে যেতে পারে যুক্তরাষ্ট্র—বলছেন নিরাপত্তা বিশ্লেষক
যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স ফেয়ারফোর্ড ঘাঁটিতে নতুন করে যুক্তরাষ্ট্রের তিনটি বি–১ বোমারু বিমান অবতরণ করেছে। এই ঘাঁটিটি দীর্ঘদিন ধরেই মার্কিন বিমানবাহিনীর বোমারু বিমান মোতায়েনের জন্য ব্যবহৃত হয়ে আসছে এবং সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে এখানকার তৎপরতা আবারও বাড়তে শুরু করেছে। […]

